প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৬:৪৩ পি.এম
বাউফলে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মিলাদ

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের সুস্থতা কামনায় পটুয়াখালীর বাউফলের কালাইয়া হাজি মসজিদে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ জুলাই বিকাল পাঁচটায় এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ শফিকুর রহমান সোহেল সহ কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মিহাত,সাধারণ সম্পাদক জিসান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাফিন আহমেদ ও কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ এবং কালাইয়া ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.