প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৬:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৪, ৫:১৭ পি.এম
বাউফলে জলাতঙ্ক আক্রন্ত হয়ে এক জনের মৃত্যু

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে জলাতঙ্ক আক্রন্ত হয়ে জালাল হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তির মারা গেছে। বুধবার বিকেলে ঢাকার মহাখালী জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, জালাল হাওলাদার গত ৩ মার্চ বাউফল পৌর শহরের শের-ই-বাংলা সড়কের নিজ দোকানের সামনে কাজ করার সময় একটি কুকুর এসে তাকে কামড় দেয়। ওই সময়ই তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসা হলে ভ্যাকসিন দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এর ১৭ মার্চ ওই ব্যক্তি অস্বাভাবিক আচরণ শুরু করলে করলে স্বজনরা তাকে ১৯ মার্চ ঢাকার মহাখালী জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ২০ শে মার্চ বিকেলে তিনি মারা যান। তিনি জলাতঙ্ক আক্রান্ত হয়ে মারা গেছেন বলে মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.