প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৮:১৩ পি.এম
বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসালেহ আহমেদের সভাপতিত্বে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপি আহবায়ক মোহাম্মদ তসলিম তালুকদার, বাউফল থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম, গন অধিকার পরিষদের বাউফল উপজেলার সভাপতি মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মিলন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, কৃষক, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।###
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.