তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের জেলেদের ভিজিএফ চাল বিতাড়নের মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।রবিবার (০৫ এপ্রিল) সন্ধা ৭ টায় কালাইয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ সংবাদ সম্মেলন করেন কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান মোঃ ফিরোজ হাওলাদার। সংবাদ সম্মেলনে কালাইয়া ইউনিয়ন পরিষদের ১১ জন মেম্বারদের উপস্থিতিতে প্যালেন চেয়ারম্যান মোঃ ফিরোজ হাওলাদার বলেন গত বৃহস্পতিবার ০২ এপ্রিল কালাইয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে জেলেদের ভিজিএফ চাল বিতাড়ন নিয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে আসলে সেটি সত্য না। বিতাড়ন কৃত চাল স্থানীয় পরিবহন ট্রলি দিয়ে পর্যায় ক্রমে কালাইয়া গোডাউন থেকে একটি একটি ট্রলিতে করে কালাইয়া নতুন ইউনিয়ন পরিষদের নীচে রাখা হয়েছে এবং এক এক করে সব মেম্বারদেরকে বুজিয়ে দেয়ার আগে মিথ্যা তথ্যর মাধ্যমে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক সংবাদ প্রকাশের অনুরোধ করছি।
কালাইয়া ইউনিয়নে নিবন্ধন কৃত ১০০০ জেলেদের মধ্যে সুবিধা ভোগী তালিকা অনুযায়ী ৯২১ জন জেলেদের মাঝে সরকার বিনামূল্যে ভিজিএফ চাল বিতাড়নের তালিকার বাহিরে ৭৯ জন জেলে অন্য পেশায় ঢুকেছিলেন তাই তারা নিবন্ধন কৃত জেলে হয়েও ভিজিএফ চালের নামের তালিকায় নাম না থাকায় চাল না পেয়ে কিছুটা ভুল তথ্য দিয়ে সাংবাদ প্রচার করিয়াছেন বলে দাবি করেন কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান মোঃফিরোজ হাওলাদার।
এ সময়ে উপস্থিত ছিলেন কালাইয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুবকর সদ্দিক ,কালাইয়া ইউনিয়ন পরিষদের ২ নং প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়াডের মেম্বার মোঃফকরুল ইসলাম, সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ রিনা বেগম সহ কালাইয়া ইউনিয়নে ভিবিন্ন ওয়াডের জেলেরা।