প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৪, ৭:১০ পি.এম
বাউফলে নারী ধর্ষিত ছাত্রলীগ নেতাসহ আটক-২

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে নারীকে ধর্ষনের ঘটনায় সুজন হাওলাদার (২৪)নামের এক ছাত্রলীগ নেতা ও রাজিব হাওলাদার (২২) নামের এক অটো গাড়ির চালককে আটক করা হয়েছে।
রবিবার (৩ মার্চ) দুপুরে বাউফল থানার এসআই মনিরুজ্জামান ও এসআই মাসুদের নেতৃত্বে পুলিশ পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া বাজার থেকে তাদের আটক করে।
জানা গেছে, কয়েকদিন আগে সুজন ও রাজিব ওই নারীকে ধর্ষন করে । এসময় আপত্তিকর অবস্থার ছবি তারা মোবাইলে ধারণ করে । এরপর ওই ছবি দেখিয়ে তার সাথে পুনরায় শারীরিক সম্পর্ক করতে চায়। ওই মহিলা এতে রাজি না হওয়ায় ওই আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠানো হয়।
এ ঘটনায় ওই নারী রবিবার সকালে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ দুপুর ১টায় তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
আটককৃত সুজনের বাবার নাম জাহাঙ্গীর হোসেন। সুজন কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক । আর রাজিবের বাবার নাম ফজলু হাওলাদার। রাজিব অটো গাড়ির চালক বলে জানা গেছে।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই নারীকে ধর্ষন করা হয়েছে এবং ছবি তুলে তার স্বামীর কাছে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.