তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পরিচ্ছন্নতা অভিযান দিয়ে শুরু করলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডঃ শফিকুল ইসলাম মাসুদ এর বাউফলের সারে ৪ লক্ষ মানুষের সেবামূলক কার্যক্রম। পটুয়াখালীর বাউফলের ৫০ সজ্জা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত করেন এবং এই সেবার কার্যক্রম অব্যাহত থাকার ঘোষণা করেন।
শুক্রবার (২০শে ফেব্রুয়ারি) সকাল ৯ টায় হসপিটালের নোংরা পরিবেশ থেকে ফিরিয়ে আনার জন্য পরিষ্কার পরিছন্নতার কাজ নিজ হাতে করেন।
এ সময় বাউফল জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা পরিচ্ছন্নতার কার্যক্রমের অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়তে ইসলামের বাউফল উপজেলার আমির মাওলানা মোঃ ইসাহাক,বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুর রউফ, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম নুর, আইনজীবী মোঃ মুজাহিদুল ইসলাম,বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ লিমন হোসেন প্রমূখ।