প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৪, ৫:৫৫ পি.এম
বাউফলে প্রবাসীর বসতঘরে ডাকাতি

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের পূর্ব কাছিপাড়া গ্রামে রিয়াদ হোসেন (৫০)নামের এক প্রবাসীর বসতঘরে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার রাত ২.৩০ টার দিকে ৫-৬ জনের ডাকাতরা ঘরের পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে ভিতরের প্রবেশ করে প্রবাসী রিয়াদ হোসেনের স্ত্রী ও সন্তানদের অস্ত্রের মূখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙ্গে নগদ ৮০ হাজার টাকা ও আড়াই ভড়ি স্বর্নালংকার হাতিয়ে নেয়। এসময় একই ঘরের অপর পাশের ভাড়াটিয়া পূর্ব কাছিপাড়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ বজলুর রহমান শব্দ শুনে ডাক চিৎকার দিলে ডাকাতরা তাদের রুমে প্রবেশ করে তাকেসহ স্ত্রী, সন্তান ও বৃদ্ধ মাকে জিম্মি করে সাত ভড়ি স্বর্নালংকার ও কাপর চোপড় নিয়ে যায়।
শিক্ষক বজলুর রহমান জানান, ডাকাত দলের সদস্যরা প্রত্যেকেই শর্ট প্যান্ট ও মূখোশ পরিহিত ছিল। বয়স ২০-৩০ এর মধ্যে ছিল।###
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.