প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৭:৩২ পি.এম
বাউফলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্যে প্রেস কনফারেন্স

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে সারাদেশের সঙ্গে পটুয়াখালীর বাউফলেও ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও অহিদুজ্জামান ডিউক এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.