প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৩, ১০:০৭ পি.এম
বাউফলে বজ্রপাতে জেলের মৃত্যু

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে মতলেব ব্যাপারী (৬৩) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিজ তাঁতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। মতলেব ব্যাপারী ওই গ্রামের মৃত সেফের আলী ব্যাপারীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকাল ৩টার দিকে মতলেব ব্যাপারী বাড়ির পাশে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে যায়। নদী তীরে পৌঁছা মাত্র বজ্রপাতে তিনি মারা যান। একই সময় দুলাল হাওলাদার নামের অপর এক ব্যক্তির ১টি মহিষের মৃত্যু হয়। বাউফল থানার এসআই আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.