প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ১১:২৬ পি.এম
বাউফলে বাউন্ডারি দেয়াল নির্মান করে দখল নেয়ার অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলের আাদাবারিয়া ইউনিয়নে মাধবপুর বাজার এর পাশে বশির শিকদারের প্রায়কৃত জমি এবং ঘর ভেঙ্গে একই এলাকার সবুজ চৌকিদারের বিরুদ্ধে বাউন্ডারি দেয়ালনির্মাণ করে দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকালে বাউফল থানায় একটি অভিযোগ করেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়,আদাবারিয়া ইউনিয়ন মাধবপুর এলাকাযর বশির শিকদারের জমিতে একই এলাকার সবুজ চৌকিদার ২২ অক্টোবর বুধবার গভীর রাতে এই দেয়াল নির্মাণ করে দখল করে নেন। প্রতিবেশী বশির শিকদারকে কোন প্রকার কথা না বলে তার ঘরের মাঝখান দিয়ে রাতের অন্ধকারে পেশি শক্তির বলে দখল করে নেয় সবুজ চকিদার। বশির শিকদার পেশা একজন রাজ মিস্ত্রি তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন এলাকায় আসলে সবুজ চৌকিদার বশির শিকদারকে মেরে ফেলার ও হুমকি দেন । সবুজ চৌকিদার ও তার স্ত্রী দস্যু প্রকৃতির হওয়ার কারণে জমিতে এবং বাড়িতে থাকতে পারেন না বশির শিকদার। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
এ বিষয়ে সবুজ চৌকিদার বলেন আমার ক্রায় কৃতজমিত আমি ঘর ভেঙ্গে দখল করে নিয়েছি বশির সিকদার ও স্থানীয় গণ্যমান্যদের কথায় আমরা আপস মীমাংসার চেষ্টা করতেছি এবং কাজ বন্ধ করে রেখেছি।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি আখতারুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে #
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.