
পটুয়াখালীর বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭, এপ্রিল) সকাল ৮ টায় বাউফল পৌর এলাকার পাবলিক মাঠে স্থানীয় এমপি জনাব আসম ফিরোজ সহ ১ হাজারের মত লোকজন এই নামাজ আদায় করেন। এসময় বৃষ্টির জন্য এবং প্রচন্ড তাপদাহে থেকে সকলেকে হেফাজত করার জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে দোয়া ও মোনাজাত করা হয় । প্রচন্ড তাপদাহের কারনে সকল প্রকার কাজে করতে পরছেননা বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ। প্রচন্ড তাপদাহের কারনে মানুষের শরীরে পানিশূন্যতা সহ বিভিন্ন রোগ বালাই ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছ উপজেলার বিভিন্ন এলাকায়।