তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলে ভোক্তা অধিকার আইনে ২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগআহমেদ মিলু। বৃহস্পতিবার সকাল ১০ টায় কালাইয়া বন্দরে শহিদুল ইসলামকে ২ হাজার ও মানিক গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, কালাইয়া বন্দরে স্যার ও কীটনাশকের দোকান গুলোতে ১৩০০ টাকা দামের টিএসপি সারের বস্তা (৫০ কেজি) ২৪৭০ টাকায় বিক্রি করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ আহমেদ মিলু ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিলন যৌথ অভিযানে বিক্রয় রশিদ দোকানে না পাওয়ায় এবং ক্রেতাদেরকে বিক্রয়ের রশিদ না দেওয়ার অপরাধের ভিত্তিতে মানিক গাজীকে ১০ টাকা জরিমানা ও শহিদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করেন।