তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়া বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ২ মুদি মনহরী ব্যবসায়ীকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ আহমেদ মিলু। বৃহস্পতিবার (২৬ শে ফেব্রুয়ারী) দুপুর ২ টায় টায় কালাইয়া বন্দরের বাজার রেডে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় বাবু শ্যামল চন্দ্র দাস কে পণ্য বিক্রয় লিস্ট না থাকায় ২ হাজার টাকা ও বাবু মাদব চন্দ্র সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ এর ধারায় ক্রাইকৃত পণ্যের ক্যাশ মেমো না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।