প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১০:২৬ পি.এম
বাউফলে মাছের ঘেরে বিষ দিয়ে মাছ লুটপাটের অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের সৌলা এলাকায় মাছের ঘেরে বিষ দিয়ে মাছ লুটপাট করে ঘেরের বাধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টা দিকে এ ঘটনা ঘটে।
ঘরের মালিক মোঃমাইনুদ্দিন অভিযোগ করে বলেন, আমার মাছের ঘেরে বিষ দিয়ে মাছ লুটপাট করে ঘেরের বাধ কেটে দিয়েছে মোঃইকবল, মোঃসোহাগ, মোঃ হাচান সহ ২০-২৫ জনের একটি সংঙ্গবদ্দ দলের লোকজন মিলে বিষ দিয়ে মাছ লুটপাট করে নিয়ে যায়। ঘেরে থাকা প্রায় ৬ লাখ টাকার ক্ষতি করেছেন তারা। বাধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা এ কথা শুনে সৌলা এলাকায় সাধারণ জনগণ ধাওয়া দিলে এলাকা ত্যাগ করে পালিয়ে যায়।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.