প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৩, ৯:৩৮ পি.এম
বাউফলে মায়ের লাশ কবর দিতে ছেলেদের বাঁধা

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে মায়ের লাশ ছেলেদের বাধাঁর মুখে দাফন বন্ধ। শুক্রবার (৯ জুন) উপজলার নাজিরপুর ইউনিয়নর নাজিরপুর গ্রামর ঘটনা। রাত সোয়া আটটা বাজলেও এখনও সূরাহ হয়নি মরদেহ দাফন। মেয়ে নাছিমা বেগম বলেন, তার মা রুশিয়া বেগম(৬৫) আজ শুক্রবার দুপর ১২টার দিকে নিজ বাড়িত মারা যান। মা দীর্ঘদিন পর্যন্ত ঢাকায় চিকিৎসাধীন ছিলন। মায়ের চিকিৎসা তারা বোনেরা করেছেন। ভাইয়রা চিকিৎসার কোন খরচ দেন নাই। মায়ের মত্যুর পর নাক মুখ দিয় রক্ত পড়তেছিল। মাকে এখন পর্যন্ত গোছল ও দাফনের ব্যবস্থা করা হয়নি। আমরা মাকে দাফনের কথা বললে তাদের ভাই সুমন ও সায়েম বলে দাফনের আগ জায়গা জমির ভাগ হবে তারপর লাশর দাফন করা হবে। এর আগে কোন দাফন করা হবে না। এনিয় ভাই বোনদের মধ্য ঝগড়া হলে এক পর্যায় ভাই সুমন ও সায়েম বোন নাছিমাকে চেয়ার দিয়ে পিটিয়ে মারধর করে আহত করে। কোন উপায় না পেয়ে নাছিমা বেগম থানায় আসেন যাতে তার মার লাশ দাফন করা হয়। এলাকাবাসী বলেন,নাছিমা বেগম হলো দ্বিতীয় ঘরের মেয়ে। সুমন ও সায়েম তাদর সৎ ভাই। তাদর বাবা ১০বছর হয় মরা গেছেন। জায়গা জমি বুঝ নিতে মূলত লাশ ছেলরা দাফন করতে দিতেছেনা। বাউফল থানার অফিসার ইনচার্জ আরিচুল হক জানান, এখন পর্যÍন্ত অভিযাগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.