প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ৩:১৪ পি.এম
বাউফলে মার্কন্টাইল ব্যাংকের কৃষি উপকরণ বিতরন

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলে মার্কেন্টাইল ব্যাংক কালাইয়া শাখায় উদ্যোগে ৩০০ কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় কালাইয়া সাহেদা গফুর হাসপাতালের মাঠে প্রধান অতিথি মার্কেন্টাইল ব্যাংকের ভাইচ চেয়ারম্যান মোঃফিরোজ আলম এ কৃষি উপকরণ বিতরন করেন। প্রতিজন কৃষকে ১০ কেজি বীজ মুগডাল, ইউরিয়া সার ৫০ কেজি, এডিপি সার ৫০ কেজি এম ও পি সার ২৫ কেজি করে ও যাতায়াত ভারার জন্য নগদ ১ হাজার টাকা করে বিতরন করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃকামরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ারর্স ডিভিশনের প্রধান ও ভিপি মোঃমুকিতুল কবীর,এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান মোঃসফরুজ্জামান খান,দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেন, বরিশাল শাখা প্রধান মোঃগোলাম মাওলা পটুয়াখালী শাখা প্রধান মোঃমোসলে উদ্দিন, খেপুপাড়া শাখা প্রধান মোঃফারুখ সিকদার, কালাইয়া শাখা প্রধান মোঃআল মামুন,কালিশুরি উপশাখা প্রধান মোঃআলমগীর হোসেন প্রমুখ।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.