প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ৮:৪৮ পি.এম
বাউফলে মিয়ানমার থেকে আসা বিপুল পরিমান অবৈধ মালামাল ভর্তি একটি কার্গো জাহাজ জব্ধ

পটুয়াখালীর বাউফলে এমবি জাহানারা এন্টার প্রাইজ নামে বিপুল পরিমান অবৈধ মালামাল ভর্তি একটি কার্গো জাহাজ বন্ধ করো হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বানিজ্য বন্দর কালাইয়া ধানের হাট এলাকায় নোঙর করা অবস্থায় বাউফল থানার পুলিশ জাহাজটিকে আটক করে।
জাহাজটিতে বিপুল সংখ্যক বস্তাভর্তি সুপারি, পপি বীজ , ড্যাবস্যার, অজ্ঞাত রাসয়নিক দ্রব্য দেখা যায়। ধারনা করা হচ্ছে বস্থায় এসবের আড়ালে মাদকদ্রব্য থাকতে পারে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে কালাইয়া বন্দরের ধানেরহাট এলাকা দিয়ে পাচারকারী একটি চক্র মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে আসা বিভিন্ন মালামাল ও মাদকদ্রব্য দেশের বিভিন্ন এলাকায় পাচার করে থাকে। নিরাপদ রুট হিসেবে বানিজ্য বন্দর কালাইয়াহাটের বিভিন্ন পয়েন্টে জাহাজ ও মাছ ধরার ট্রলার নোঙর করে মাদকসহ বিভিন্ন মালামাল পাচার করে আসলেও অজ্ঞাত কারণ আর অসাধু রাজনৈতিক রাগভবোয়ালসহ প্রশাসনের লোকজন জড়িত থাকায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছিল সঙ্গবদ্ধ ওই চক্রটি। গতরাতে পাচারের উদ্দেশে মালামাল নিয়ে আসা ওই জাহাজটি নোঙর করছে টের পেয়ে বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি ইয়াছিন ও স্থানীয় আনোয়ার নামে একজন মিলে স্থানীয় লোকজনের সহায়তায় জাহাজের লোকজনকে চ্যালেঞ্জ করে ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে জাহাজটিকে আটক করে।
স্থানীয়দের অভিযোগ খবর পেয়ে পুলিশ আসার তড়িঘড়িতে জাহাজ থেকে একটি কাবার্ডভ্যনে ভর্তি করে অনেকগুলো বস্তা মালামাল কালাইয়া-বগা সড়কপথে নিয়ে যাওয়া হয়েছে। ঘাটে আংশিক লোড করা রয়েছে ঢাকা মেট্রো-ট ১১৬৭১৯ নামে অপর একটি কাবার্ডভ্যান। এছাড়া পাশে একই উদ্দেশে প্লেজ করা রয়েছে চট্টমেট্রো-ট ১১ ৫৪৮৬ নামে আরো একটি কাবার্ডভ্যান। স্থানীয় মধু মেম্বরের ছেলে উত্তম, আশিক, ব্যবসায়ি জয়দেবসহ একটি চক্র এই পাচার কাজের সঙ্গে জড়িত।
নজরদারিতে থাকা বাউফল থানার এসআই মো. খোকন জানায়, সটকে পড়ায় জাহাজ বা কাবার্ডভ্যানের কাউকেই আটক করা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উর্ধ্বতন লোকজনের পরীক্ষা নীরিক্ষা ছাড়া জাহাজটিতে বস্থাভর্তি কি কি আছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে সুপরি,পপি বীজ, সার জাতীয় পদার্থ দেখা যাচ্ছে। বস্তাতেও ভিনদেশি ভাষায় লেখা ও লোগো অঙ্কিত রয়েছে।
দুপুর আড়াইটা নাগাদ কার্গোজাহাজ থেকে বস্তাভর্তি মালগুলো খালাস করে কাবার্ডভ্যানে তুলে বাউফল থানায় নেয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ আতিকুজ্জামান বলেন মালামাল পরীক্ষা করে কাগজপত্র যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.