পটুয়াখালীর বাউফল উপজেলার ৮৫ নং উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সারাদেশে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে রোববার বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলার প্রসিদ্ধ বাণিজ্যকেন্দ্র কালাইয়া হাটের ইজারাদার রাজিব হোসাইন FCA এর অর্থায়নে ওই বিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালাইয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শাহজাহান মাতুব্বর, সমাজসেবক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি মাইনুল ইসলাম, প্রধান শিক্ষক মো. মুহিউদ্দিন, আবদুছ সালাম, সাংবাদিক তৌহিদ হোসেন উজ্জল, বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক মন্ডলী প্রমুখ। কোমলমতি শিক্ষার্থীরা কাঁঠাল, পেয়ারা ও লেবু সহ বিভিন্ন ফলজ গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত হয়।