প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৫:৩৭ পি.এম
বাউফলে শিক্ষার্থীর চিঠি লিখে আত্মহত্যা

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউনিয়ন সৌলা এলাকায় দশমশ্রেনীর শিক্ষার্থীর নাজনিন জাহান কুমকুম (১৫) নামে এক স্কুলছাত্রী চিঠি লিখে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে কালাইয়া ইউনিয়নের ৮ নং ওয়াড শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কুমকুম ওই গ্রামের নজরুল ইসলাম খানের মেয়ে ও পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
তার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে ইভটিজিং করে আসছে প্রতিবেশি রিয়াদুল ইসলাস তাওসীন (১৫) নামের একই বিদ্যালয়ের একই ক্লাসের এক ছাত্র। বিষয়টি কুমকুমের পরিবার তাওসিনের চাচা ও বিদ্যালয়ের শিক্ষকদের জানায়।
এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার (১৪ মার্চ) নিহত কিশোরী ও তার এক সহপাঠী কিশোরের একসাথে তোলা একটি ছবির সাথে নোংরা মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় অভিযুক্ত তাওসিন। ফেসবুকে দেখার পরে খাতায় একটি চিরকুট লিখে আত্মহত্যা করেন কুমকুম।
চিঠিতে কুমকুম লিখেছে ‘আমি আমার নিজের ইচ্ছায় কিছু করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। ওই ছেলের জন্য ওর পরিবারের জন্য আমার জীবন থেকে মনে হয় সব সুখ সাতি(শান্তি) চলে (গেছে)‘।
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার। তবুও অভিযোগের বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।#
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.