প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৩:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ৫:৪৪ পি.এম
বাউফলে সাম্য হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কালো ব্যাচ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) বেলা ১১ টায় কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের সামনে কলেজ শাখা ছাএদল ও কনকদিয়া ইউনিয়ন ছাএদল এ বিক্ষোভ করেছেন এসময়ে উপস্থিত ছিলেন কনকদিয়া ইউনিয়ন ছাএদলের সিনিয়র সহ সভাপতি কাজী মাসুদ, জিহাদ মুন্সি, সাজিদ হোসেন,নাইমুল ইসলাম,মানিক হোসেন সহ সকল শিক্ষার্থীরা।
এছাড়া বেলা সারে ১২টায় কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহন করে।
কলেজ শাখার সভাপতি মো. নাঈম মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি মো. উজ্জল, সাধারণ সম্পাদক জিসান মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাতক সাকিলও সাংগঠনিক সম্পাদক মো. সাফিন আহম্মেদ।
আয়োজিত কর্মসূচিতে একাত্বতা ঘোষনা করে উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরাও অংশ নেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.