প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:২৭ পি.এম
বাউফলে স্কুল শিক্ষকের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১ জন

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালি এলাকায় সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক এর ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্র উদ্ধার করে বাউফল থানা পুলিশ।
বুধবার দুপুর দুইটায় এ অভিযান পরিচালনা করা হয়। বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারগান, রামদা ও ২ টি টেডা এবং ১০ টি পাইপ উদ্ধার করে। পরে বাউফল থানার ওসি মোঃকামাল হোসেন ও ওসি তদন্ত মোঃ আতিকুল ইসলাম প্রাইমারি শিক্ষক মোঃ খলিলকে গ্রেফতার করে গ্রেপ্তার করে বাউফল থানায় নিয়ে আসে। এর কিছুখন আগে ছাত্রলীগ নেতা মোঃ তুহিন মাহমুদ ও তার বাবা মোঃ খলিল এর বিরুদ্ধে স্থানীয় কনকদিয়া ইউনিয়নের সাধারণ জনগণের মানববন্ধন করা হয়েছে।
বাউফল থানার ওসি মোঃকামাল হোসেন বলেন একটি দেশীয় পাওয়া গেছে এবং জিজ্ঞাসা করার জন্য খলিলকে নিয়ে আসা হয়েছে। ###
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.