প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ৪:৪৮ পি.এম
বাউফলে হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যর মৃত্যু

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মোঃ শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি রাজধাণীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। মাত্র ২ মাস পর চাকুরি থেকে তার অবসরে যাওয়ার কথা ছিল। শাহআলম খান বাউফল পৌরশহরের ৩ নং ওয়ার্ডের মরহুম সৈয়দ আলী খানের ছেলে। শাহআলম খানের ছোট ভাই বাউফল পৌর যুবলীগের সভাপতি মামুন খান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগে ভুগছিলেন। ঈদুল ফিতরের ছুটিতে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। সোমবার রাতে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব হলে তাকে বাউফল স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বাউফল উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে শাহআলম খানকে হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.