প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ৪:১৩ পি.এম
বাউফলে ১২০০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও কালাইয়া বন্দরের ইজারাদার, পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের সন্তান মো. রাজিব হোসেন বাবুর অর্থায়নে ১২০০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পৃথকভাবে উপজেলার বিলবিলাস আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় ও কালাইয়া আলী আকবর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব চারা বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণে উৎসাহ দেওয়া এবং বিদ্যালয় ও নিজ নিজ বাড়ির আঙিনায় সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১২০০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বিলবিলাস আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ফিরোজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সভাপতি মো. মোসারেফ হোসেন লিটন, বাউফল সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মনজুরুল আলম, মো. সেলিম রেজাসহ বিদ্যালয়ের শিক্ষকরা।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.