প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ১০:৫৭ পি.এম
বাউফলে ২ যুবককে কুপিয়ে জখম

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জের ধরে মোঃ সাব্বির আহম্মেদ মিরাজ(২৪) ও সুমন মোল্লা(৩৫) নামে দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার রাতে কনকদিয়া ইউনিয়নের আয়লা গ্রামের রাজ্জাক মোল্লার বাড়ীর সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মিরজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, ঝিলনা গ্রামের মোস্তফা সিকদারের ছেলের সঙ্গে বগা ইউনিয়নের আজিজ সিকদারের ছেলে নাসির সিকদারের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন নাসির সিকদারের ছেলে সাব্বির আহম্মেদ মিরাজ তার ফুফু বাড়ী কনকদিয়া থেকে বাড়ী ফেরার পথে আয়লা গ্রামের রাজ্জাক মোল্লার বাড়ীর সামনে পৌছালে প্রতিপক্ষ মোস্তফা সিকদারের ছেলে জামাল সিকদার ও আয়লা গ্রামের মিলন মোল্লার নেতৃত্বে ৮/৯ জনের একটি দল মিরাজের গতিপথ রোধ করে আতর্কিতভাবে ধারালো দা ও লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে আহত করে। এ সময় মিরাজকে বাচাতে সুমন মোল্লা এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা।
এবিষয় বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.