প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৩, ৯:২৩ পি.এম
বাউফলে ৩৫ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে ৩৫ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জব্দকৃত গাজার বাজারমূল্য ১০ লাখ টাকা বলে দাবী করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপণ সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে বাউফল থানা পুলিশের ১টি টিম কারখানা লঞ্চঘাটে অভিযান চালায়। এর আগে ঢাকা- পটুয়াখালী রুটের জামাল-৫ লঞ্চ থেকে একটি ওয়্যারড্রব নামানো হয় কারখানা লঞ্চঘাটে। ওয়্যারড্রবটি একটি অটোরিক্সায় তোলার পরই পুলিশ সেটি তল্লাশী চালিয়ে ওয়্যারড্রবের ভেতর থেকে ওই বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে। এসময় লিমন(২৫), শাকিল (২১) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। বাউফল থানার ওসি আল মামুন বলেন, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.