প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ১০:০৯ পি.এম
বাউফল ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের বঞ্চিত করায় সংবাদ সম্মেলন

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালী বাউফলে উপজেলা ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের বঞ্চিত করে নতুন কমিটিতে আওয়ামী অনুপ্রবেশকারীদের পদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় বাউফল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন পদবঞ্চিত ছাত্রদলের নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইলিশ চত্বরে এসে শেষ হয়।
এর আগে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব মিজানুর রহমান নব গঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষনা করেন।
সংবাদ সম্মেলন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মুনঈমুল ইসলাম মিরাজ, পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক সাদিকুজ্জামান রাকিব ও বাউফল সরকারি কলেজ ছাত্রদল সভাপতি আপেল মাহমুদ মুন্না।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.