প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ৬:৩২ পি.এম
বাউফল জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলা একাদশ বিজয়ী

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে জুলাই শহীদ সৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলা একাদশ বিজয়ী ও রানারআপ পৌর সভা একাদশের খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত এ ফুটবল খেলা বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়। বাউফল উপজেলা একাদশ এবং বাউফল পৌরসভা একাদশের মধ্যে। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর খেলাটি ট্রাইবেকারে মাধ্যমে উপজেলা একাদশ বিজয়ী হয়।এডভোকেট আবুল কাশেম কাশেম সভাপতিত্বে উদ্বোধন ঘোষণা করেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার মো. কায়সার হামিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর সেক্রেটারী ও পটুয়াখালী ২-বাউফল আসনের সংসদ সদস্য পদপ্রর্থী ড.শফিকুল ইসলাম মাসুদ। ।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল গনি, অধ্যাপক খালিদুর রহমান, আতিকুর রহমান নজরুল, ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূরসহ বিভিন্ন গণমাধ্যমের শীর্ষস্থানীয় সাংবাদিকবৃন্দ ও হাজার হাজার ফুটবল প্রেমী জনগন। ###
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.