
পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী পাবলিক মাঠে নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের শুকরিয়া সমাবেশ অনুষ্ঠিত। রবিবার (২২শে ফেব্রুয়ারী) বেলা ১১ টায় এই শুকরিয়া সমাবেশ অনুষ্ঠিত হয়। বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ ইচাহাকের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।এ সময়ে শুকরিয়া সমাবেশে প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে শুকরিয়া মোনাজাত করেন আল্লাহর দরবারে তখন শুকুর আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয় ঐতিহ্যবাহী পাবলিক মাঠ। ১১ দলীয় জোটের বাউফল উপজেলা প্রতিনিধি সহ সকলকে ফুলেল শুভেচ্ছা করা হয় এ সমাবেশে।এসময়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা জামাতের আমির এডভোকেট নাজমুল হাসান, পটুয়াখালী ৩ জামায়াতে ইসলামের প্রার্থী জনাব অধ্যাপক শাহ আলম,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ খলিদুর রহমান, অ্যাডভোকেট মোঃজাহিদুল ইসলাম , শাইখ জালাল উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মোঃ রাকিবুল হাসান প্রমূখ।