প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৪, ৬:৫৩ পি.এম
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় দুঃস্থদের কম্বল বিতরণ

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে চারশতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টায় বাউফল প্রেসক্লাবের বীরউত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল বিতারন করা হয়। কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম এবং এভিআর বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান মোঃহাসীব আলমের যৌথ উদ্যোগে বাউফল প্রেসক্লাব কম্বল বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি ও জনকন্ঠ প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু, অধ্যাপক আমিরুল ইসলাম, আরেফিন সহিদ, এবিএম মিজানুর রহমান,তৌহিদ হোসেন উজ্জ্বল, অহিদুজ্জামান সুপন প্রমুখ।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.