প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৬:২৬ পি.এম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বাউফলে প্রস্তুতি সভা

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
বরিশাল বিভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে বাউফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি)বেলা সারে ১১ টায় বাউফল উপজেলা বিএনপির কার্যালয় হাচন দালাল মার্কেট এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ তসলিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী -২ বাউফল আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ শহিদুল আলম তালুকদার। প্রধান অতিথি তার বক্তব্য বলেন বাউফলের সকল নেতাকর্মীদের একত্রিত হয়ে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে সকলকে উপস্থিত থাকার আহ্ব্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আপেল মাহামুদ ফিরোজ, পৌর বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান খোকন,বিএনপি নেতা মোহাম্মদ শাজাহান, জাতীয়তাবাদী যুবদলের বাউফল উপজেলা আহবায়ক গাজী মোঃ গিয়াস উদ্দিন, জাতীয়তাবাদী জিয়ামঞ্চের আহবায়ক মোহাম্মদ ফিরোজ, বাউফলের ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদকসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.