প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৫, ১০:১৫ পি.এম
বাউফলে হলুদ সাংবাদিক কর্তৃক ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে কথিত হলুদ সাংবাদিক কর্তৃক ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে ২০২৫) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় শেষ হয়। কারখানা আলিম মাদ্রাসার অধ্যক্ষ এইচএম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব আঃ রহমান, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন রেজা ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল আল ফাহাদসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, বাউফলে কিছু হলুদ সাংবাদিক ও আওয়ামী ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে উপজেলার সুনাম, প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়াসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.