এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিন পৌর ৬ নং ওয়ার্ড এলাকার হাসপাতাল সংলগ্ন জমিনিয়ে বিরোধের জেরে হামলায় সজিব(৩২) ও তার স্ত্রী মিসু আক্তার(২৫) গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়েছে। চুরির অপবাদ দিয়ে হামলা চালায় প্রতিপক্ষরা এমন অভিযোগ আহতদের। একই বাড়ীর আলাউদ্দিন, আশরাফুল, সাজিদ, ছাইফুল ও নাজমা বেগমের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন আহত সজিব। শুক্রবার সকাল ৯ টায় আহতদের বসতঘরে হামলা চালায় প্রতিপক্ষরা। পরে আহতদের বিরুদ্ধে চুরির অপবাদ দেয় হামলাকারীরা। এসময় গুরুতর জখম সজিব ও মিসুকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
আহত সজিব অভিযোগ করে বলেন, হামলাকারীদের সাথে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। তার বাবা আব্দুর বর এর কাছ থেকে জোরপূর্বক ব্লাংক স্ট্যাম্পে সই করিয়ে নেয় প্রতিপক্ষরা। বিষয়টি নিয়ে দির্ঘদিন যাবত বিরোধ চলমান রয়েছে। ব্লাংক স্ট্যাম্পের তথ্য জানতে চাইলে হঠাত পূর্বপরিকল্পনা অনুযায়ী চুরির অপবাদ দিয়ে বগি দা ও লোহার রড দিয়ে হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় হত্যার হুমকি দিয়ে চলে যায় হামলাকারীরা।
অন্যদিকে হামলাকারী আলাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার বাসার ৩ তলার রুমের আলমারি থেকে স্বর্ণ ও টাকা চুরি হয়েছে। সেটা নিয়ে কথার কাটাকাটি হয়েছে। একপর্যায়ে মারামারি হয়েছে।