প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৩, ৬:১৯ পি.এম
বোরহানউদ্দিনে নৌ পুলিশের অভিযানে ত্রিশ হাজার টাকার জাল জব্দ

এম এ অন্তর হাওলাদার
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হাকিমুদ্দিন মাছ ঘাট ও সুলিজ ঘাট থেকে ১০০০ (এক হাজার মিটার) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জালগুলোর বাজার মূল্য প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা। সোমবার সকাল ১০ টায় মির্জা কালু ঘাটে নির্দিষ্ট স্থানে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, জাটকা ইলিশ রক্ষায় বিগত ২ মাসের অভিযান সহ অদ্য ০৮/০৫/২০২৩ ই তারিখ রোজ সোমবার সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় প্রশাসন। ওই সময় জেলেদের কাছ থেকে ১হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে প্রকাশ্যে আগুন লাগিয়ে ওই জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মির্জা কালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিব হাসান জানান, জাটকা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে জব্দ হওয়া জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
All reactions:
10Tuhin Khandokar and 9 others
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.