প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪, ৭:১৮ পি.এম
বোরহানউদ্দিনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম এ অন্তর হাওলাদার
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ ই সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে ফিল্ড সুপার ভাইজার মোঃ আবু মুসার সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম, যুব উন্নায়ন অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ার টেকার মোঃ মোজাম্মেল হক, সাধারণ কেয়ার টেকার মোঃ আবদুস সালাম, মোঃ জাবের, মোঃ জাফর ইকবাল। উপজেলার ১১১ জন শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা ও দোয়া মোনাজাত করেন মোঃ জহিরুল ইসলাম ও মুফতি ফরিদ উদ্দিন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.