এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে মাইনউদ্দিন হত্যা মামলার বাদী নেছার উল্লাকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। একই এলাকায় হত্যা মামলার অন্যতম আসামি তাজেল গাজীসহ আসামীদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন মামলার বাদী নেছার উল্লাহ।
তিনি অভিযোগ করে বলেন, মাইনুদ্দিন হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি তাজেল গাজী। এছাড়াও ঢাকা মোহাম্মদ পুর এলাকায় শীর্ষ সন্ত্রাসী নামে পরিচিত তিনি। একাধিক মামলার আসামি হয়েও ঢাকা মোহাম্মদ পুর এলাকায় প্রকাশ্য ঘুরছে। তার বিরুদ্ধে মাইনুদ্দিন হত্যা মামলা প্রত্যাহার করতে বাদীসহ পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এমনটি জানান ভুক্তভোগী পরিবারটি। মাইনুদ্দিনকে কুপিয়ে হত্যা করেও ক্ষ্যান্ত হয়নি মামলার আসামিরা। বাদীর পরিবারকে হত্যার হুমকি দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি।
মামলার আসামী তাজেল গাজীর বিরুদ্ধে বোরহানউদ্দিনে একটি হত্যা মামলা ও ঢাকা মোহাম্মদপুর একটি হত্যা মামলাসহ মোট ৭ টি মামলা চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী তাজেল গাজী। হত্যা মামলার আসামি তাজেল গাজীকে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন ভুক্তভোগী অসহায় পরিবারটি। সচেতন মহল জানান, ওসি মনিরুজ্জামান যোগদানের পর থেকে একাধিক মাদক কারবারিকে আটক করেছে। আইনশৃঙ্খলা ভালো রাখায় ওসিকে ধন্যবাদ জানান তারা। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।