মো. সবুজ, ভোলা
নিরাপদ মাসিক ব্যবস্থা আমার অধিকার' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় র্যালি,আলোচনা সভা,নাটিকা প্রর্দশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে জেলা শিল্পকলা অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে শহর প্রদক্ষিন করে শিল্পকলা অডিটোরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে অতিথিরা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবসে কিশোরীদের দেয়া স্টল পরিদর্শন করেন। নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের মাধ্যমে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ দিবসটি উদযাপনের আয়োজন করেন।
ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপুর সভাপতিত্বে তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সিভিল সার্জন ডা.মনিরুল ইসলাম,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেশ আলীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নারীপক্ষের সদস্য রেহানা সামদানী ও কিশোরীদের পক্ষে বক্তব্য রাখেন উম্মে হাবিবা হিয়া ও রাতিবা বিনতে জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্প ব্যবস্থাপক মাকসুদা খাতুন, নারীপক্ষ অধিকার এখানে, এখনই সহকারী প্রকল্প ব্যবস্থাপক শবনম রুপা,তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের জেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল নোমান সহ বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।