প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৪, ১০:১৪ এ.এম
ভোলায় সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত । গুণীজনদের মিলন মেলা

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
সময় টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) রাতে ভোলা প্রেসক্লাবে আলোকিত মানুষের মিলন মেলা বসেছে। সরকারি কর্মকর্তা, শিক্ষক-সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবী, শিল্পী-নাট্যকার, উন্নয়ন ও মানবাধিকার কর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের অংশ গ্রহণে মুখরিত হয় প্রেসক্লাব মিলনায়তন। প্রায় ২ ঘন্টার আনন্দ আড্ডায় ছিল শুভেচ্ছা বিনিময়, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার রাত সাড়ে ৭ টায় ভোলা থিয়েটারের শিল্পীদের ‘ধনে ধান্য পুষ্প ভরা’- দেশ গান পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
নজরুলগীতি, বরীন্দ্র সংগীত, লালন, হাছনরাজাসহ মন মাতানো গানের মধ্যদিয়ে আনন্দ আড্ডা জমিয়ে তোলে শিল্পীরা। অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা। সময় টেলিভশনের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা জানান এসোসিয়েট সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন লিটন।
এরপর শুভেচ্ছা জানানোর পাশাপাশি সময়ের ১৩ বছরের গল্পবোনার চিত্র তুলে ধরেন অতিথিরা। তাদের দীর্ঘ গল্প আড্ডায় উঠে আসে গণমাধ্যম হিসাবে সময়ের অবদান, অবস্থান ও আগামী দিনের প্রত্যাশার কথা। অতিথিরা শুভেচ্ছা - ভালোবাসায় সিক্ত করেন সময় টেলিভিশনকে। ভোলা জেলা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সময় টিভির জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, প্রবীণ সাংবাদিক এম. এ তাহের, আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, বিহঙ্গ সাহিত্য গোষ্ঠীর সভাপতি অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামরুল আহসান হিরণ, দুদকের পিপি এডভোকেট সাহাদত হোসেন শাহিন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পরিষদ সদস্য অতনু করঞ্জাই, প্রধান শিক্ষক অসীম আচার্য্য শান্ত, সাংবাদিত হারুন অর রশিদ, হাসিব রহমান, কামরুল ইসলাম, মোতাছিন বিল্লাহ, আবিদুল আলম, শিক্ষক নেতা আনোয়ার পারভেজ, ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন, সুজনের যুগ্ম সম্পাদক মো. হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক আদিল হোসেন তপু, কামরুল ইসলাম, ইমতিয়াজ, ইব্রাহিম আকতার আকাশ ও এইচ আর সুমনসহ আরও অনেকে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.