প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪, ৭:৪৩ পি.এম
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা
র্যাব-৮ ও ৭ এর যৌথ একটি অভিযানে নুরুল ইসলাম প্রকাশ ওরফে কানু মাঝি (৪৫) নামের ২৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকার আকমল আলী ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোলা র্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার এএসপি মো. জামাল উদ্দিন ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া কানু মাঝি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার বেলায়েত হোসেন ওরফে কনু মাঝির ছেলে।
এএসপি জামাল উদ্দিন জানান, গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে ২০১১ সালে দক্ষিণ আইচা থানায় একটি ডাকাতি মামলা হয়। সাত বছর আগে আদালত সে মামলায় তাকে ২৫ বছরের সাজা দেয়। রায় ঘোষণা হওয়ার পর থেকেই কানু মাঝি চট্টগ্রাম চলে যায়। সেখানে ছন্দনাম ব্যবহার করে বসবাস শুরু করে। এরপর র্যাব-৮ ও ৭ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রবিবার সকালে তাকে গ্রেফতার করে গতকাল রাতে ভোলায় নিয়ে আসে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.