প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ১০:১৮ পি.এম
মনপুরায় ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

মেঃ ছালাহ উদ্দিন,মনপুরা
ভোলার মনপুরায় ১৫ পিচ ইয়াবাসহ এক পান ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টায় উপজেলার ফকিরহাট বাজার থেকে ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোর্পদ করে পুলিশ। আটককৃত ব্যবসায়ী হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারের পান ব্যবসায়ী মোঃ মাইনুদ্দিন।
এই ব্যাপারে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, গোপন খবরে পুলিশ ফকিরহাট বাজার থেকে ইয়াবাসহ পান ব্যবসায়ী মাইনুদ্দিনকে আটক করে। মাদক আইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হয়েছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.