প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৮:২৯ পি.এম
মনপুরায় নানান আয়োজনে নজরুল শতবর্ষ উদযাপন

ভোলার মনপুরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল ১০টায় দিনব্যাপি উপজেলা পরিষদের হলরুমে নজরুল শতবর্ষ উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই সময় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরেন।
প্রতিযোগিতা অনুষ্ঠানটি উদ্বোধন ও বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব।
তিনি জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, দেশপ্রেম ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ, উপজেলা নির্বাচন অফিসার গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, মনপুরা শিল্প কলা তসএকাডেমির শিক্ষক জুরান চন্দ্র মজুমদার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.