প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৮:১৫ পি.এম
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক কণ্যা শিশুর মৃত্যু হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা ফিরোজের বাড়ির পুকুরে এই দুঘর্টনা ঘটে।
নিহত শিশুটি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফিরোজের কণ্যা শিশু মোসাঃ সাদিয়া।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বাড়ির সবার অগোচরে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়ন্তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.