প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৭:৫৮ পি.এম
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের দুই নেতাকে আটক করে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই নেতাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
পরে মঙ্গলবার দুপুর ১ টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
গ্রেফরাতকৃতরা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ দুলাল ডিলার ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিক উল্লাহ।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেবিল হান্ট ফেইজ-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের দুই নেতাকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.