প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ৯:৪০ পি.এম
মনপুরায় সাড়ে তিন কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে সাড়ে তিন কেজি ওজনের দুইটি রাজা ইলিশ। পরে মাছ দুইটি নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
রোববার শেষ বিকেলে উপজেলা থেকে বিচ্ছিন্ন ঢালচর শরিফ ব্যাপারীর মৎস্য আড়তে মাছ দুইটি নিয়ে আসেন জেলে রফিক মাঝি। পরে নিলামে মাছ দুইটি ১৫ হাজার টাকায় ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী ফরহাদ হাওলাদার।
সোমবার দুপুরে ঢাকার লঞ্চে মাছ দুইটি কাওরান বাজার পাইকারি মৎস্য আড়তে পাঠানো হয়েছে বলে জানান মৎস্য ব্যবসায়ী শরিফ।
জেলে রফিক মাঝি জানান, মেঘনায় মাছ শিকারের সময় অন্যান্য মাছের সাথে দুইটি বড় ইলিশ ধরা পড়ে। পরে মাছ দুইটি আলাদা করে শরিফ ব্যাপারির মৎস্য আড়তে নিলামে বিক্রি করেন।
মৎস্য ব্যবসায়ী শাহাবুদ্দিন তালুকদার জানান, তিনি সহ কয়েকজন মৎস্য ব্যাপারি অংশগ্রহন করে। পরে ফরহাদ হাওলাদারের মৎস্য আড়তের কর্মচারী মাছ দুইটি কিনে নেন। মাছ দুইটি সোমবার ঢাকার কাওরান বাজারে পাঠানো হবে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্তু কুমার অপু জানান, মেঘনায় বড় সাইজের ইলিশ ধরা পড়া স্বস্তির খবর। সামনে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.