প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৬:২২ পি.এম
মনপুরার ১৪৭ জামে মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া-মুনাজাত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
ভোলার মনপুরায় ৫টি ইউনিয়নে ১৪৭ টি জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মুনাজাত করে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। পরে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
শুক্রবার জুম্মা নামাজের পর ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের উদ্যোগে এই দোয়া-মুনাজাতের আয়োজন করা হয়।
এই সময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রত্যেক জামে মসজিদের পেশ ইমাম।
উপজেলার প্রত্যেকটি জামে মসজিদে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, ওলামাদল, মৎস্যজীবিদলের নেতা-কর্মীদের দায়িত্বে দোয়া-মুনাজাত পালিত হয় বলে জানান আসন্ন সংসদ নির্বাচনে মনপুরা উপজেলা কমিটির দায়িত্বরত অন্যতম সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুল মন্নান হাওলাদার ও উপজেলা বিএনপির সহসভাপতি ও নির্বাচন পরিচালা কমিটির সদস্য ডাঃ কামাল উদ্দিন।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, যুগ্নসাধারন সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির ও সদস্য সচিব শাহিন সহ অন্যান্যরা।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.