প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৮:১১ পি.এম
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত।

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের উদ্যোগে ২০২৬/২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তিকৃত ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে পাঠদান দান সবক ও দোয়া মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম শাহীন এর সভাপতিত্বে একাদশ শ্রেণীর ছাত্রীদের সবক ও দোয়া - মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী গ্রন্থাগারিক মোঃ হেলালউদ্দিন। দোয়া- মিলাদ অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী অনাদিয়া আক্তার জুমা ও গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী রিদিতা রানী দাস।
সবক অনুষ্ঠানে একাদশ শ্রেণীর ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন। সবক ও দোয়া মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন নাছির কেরানী জামে মসজিদের খতিব ও প্রেস ঈমাম মাও মোঃ মাকছুদুর রহমান। এই সময় কলেজের সকল শিক্ষক কর্মচারী গন উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.