প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৩, ৯:৩৬ পি.এম
মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা

আবদুল আলীম খান ,পটুয়াখালী
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে পটুয়াখালী জেলা পুলিশের সহায়তায় মহান বিজয় দিবস উপলক্ষে কবাডি খেলার আয়োজন করা হয়েছে।
১৫ই ডিসেম্বর শুক্রবার পটুয়াখালী পুলিশ লাইনস্ মাঠে সকাল ১০ টার দিকে খেলার শুভ উদ্বোধন করেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম। দুই দিন ব্যাপী চলবে কাবাডি খেলা। ১৬ই ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল অংশগ্রহণ করবে নারী কাবাডি দল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাঈনুল হাসান, সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ও পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসীম সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.