প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ১১:৪১ পি.এম
মামলায় জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে নিজ এলাকায় ফিরেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তাকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এলাকায় নিয়ে আসা হয়। পরে পাখিমারা বাজারে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির জুয়েল সিকদার এবং নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সার্জেন্ট (অব.) শামসুল হক।
অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ দক্ষিণ দৌলতপুর গ্রামের মো. ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় জহিরুল ইসলাম জহিরকে আসামি করা হয়। ওই মামলায় তিনি সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। জামিনে মুক্ত হয়ে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নিজ এলাকায় ফেরেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.