প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ১০:৫০ পি.এম
মুন্সিগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশে লিফলেট বিতরণ করলেন মোশারফ হোসেন পুস্তি

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দিতে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র পক্ষে জোরালো জনমত গঠনে মুন্সীগঞ্জে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তি।
১৪ই নভেম্বর রোজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীঞ্জের সদর উপজেলার হাতিমারা বাজার সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এই গণসংযোগে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়। মুন্সীগঞ্জ-৩ আসনের স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনমুখী আগ্রহ সৃষ্টি এবং তাদের ভোটকেন্দ্রমুখী করার আহ্বান জানানো হয় এই প্রচারণায়। পাশাপাশি, তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে দলের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন পুস্তি। তিনি বাজারের বিভিন্ন যানবাহন চালক, পথচারী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে ৩১ দফার তাৎপর্য সম্বলিত লিফলেট বিতরণ করেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.