প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৬:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ১১:০৮ পি.এম
মুন্সীগঞ্জে উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
শনিবার (১৪ই মার্চ ) মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য, ধর্মীয় মূল্যবোধ এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আইনুন নাহার, বিদ্যালয়ের জমিদাতা আব্দুল বাতেন, এলাকার কৃতি সন্তান ও ভূমি অফিসের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সরদার, রামপাল কলেজের প্রভাষক ইলিয়াস হোসাইন, কৃতি ছাত্র মোহাম্মদ শিপু আহমেদ এবং নৈপুর পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানজির মোল্লা।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেন। আলোচনা সভায় উত্তর গ্রামের মসজিদের ইমাম সাহেব মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে আন্তরিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.