প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ১১:১৪ পি.এম
মুন্সীগঞ্জে বিদেশি মদ, ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার ২

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম এর কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আজ ২৪-শে মার্চ দুপুর ২:৩০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন চর মুক্তারপুর সাকিনস্থ জনতা ব্যাংক পশ্চিম মুক্তারপুর শাখা ভবনের সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ছাব্বির আলী (৩০), পিতা- মোঃ সফর আলী, সাং- চর মুক্তারপুর, থানা ও জেলা- মুন্সীগঞ্জ ,মোঃ শাহিন শেখ (৫১) পিতা- মৃত মোহন শেখ সাং- বাখুন্ডা থানা- কোতোয়ালি, জেলা- ফরিদপুর, এ/পি সাং- চর মুক্তারপুর (নাজমুল ইসলাম সুমন এর বাড়ির ভাড়াটিয়া), থানা ও জেলা- মুন্সীগঞ্জদ্বয়'কে ০৭ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.